টানা বর্ষনে বিপর্যস্ত কমলগঞ্জের জনজীবন; ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি ক্ষেত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা বাগান, বনাঞ্চল ও হাওর বেষ্টিত মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার জনজীবন। নিন্মআয়ের লোকেরা কাজকর্ম করতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের ফলে কৃষকদের সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে ধলাই, লাঘাটা, ক্ষিরণীসহ নদনদীর পানিও বাড়তে শুরু করেছে। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯১ মিমি.। তবে বুধবার দিনভর মাঝারি থেকে ভারী বর্ষন অব্যাহত রয়েছে। টানা বর্ষনের কারনে উজানের পাহাড়ি ঢলে নদী, ছড়া, খাল-বিল ভরাট হয়ে পড়ছে। হাটবাজারে রাস্তাঘাট ও ড্রেনেজRead More



































