Main Menu

সরকার বদলালেও কমছে না সেবা খাতে ঘুষ: টিআইবি জরিপ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পরিবর্তন হলেও দেশের বিভিন্ন সরকারি সেবা খাতে ঘুষ ও অনিয়মের চিত্রে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Manual8 Ad Code

সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পাসপোর্ট, ভূমি, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারসংশ্লিষ্ট সেবায় এখনও ঘুষের প্রবণতা উদ্বেগজনক হারে রয়েছে ।

Manual3 Ad Code

টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে নাগরিকদের কাছ থেকে প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ আদায় হয়েছে করা হয়েছে বলে জরিপের রিপোর্টে এমন চিত্র উঠে এসেছে। একই সময়ে অন্তত একটি সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির মুখোমুখি হয়েছে ৮১ দশমিক ৬ শতাংশ ভোক্তভোগী পরিবার।

Manual2 Ad Code

জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ জানিয়েছেন, ঘুষ না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পাসপোর্ট ও বিআরটিএ সেবায় দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি উঠে এসেছে। অনলাইনে সেবা গ্রহণের হার কম থাকায় দালাল ও অনিয়মের সুযোগও রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

এদিকে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়নে টিআইবি কিছু ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করলেও দুর্নীতি দমন, জবাবদিহি ও প্রশাসনিক সংস্কারে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে অভিজ্ঞমহল।

বিশেষজ্ঞদের মতে, সরকার পরিবর্তনের চেয়ে প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে আইন প্রয়োগই সেবা খাতের অনিয়ম কমানোর সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code