কানাইঘাটে সুরমা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদী থেকে নিখোঁজ হওয়া মো. ইকবাল হুসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের চান্দের বাজার সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল হুসেন উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। মঙ্গলবার দুপুরে সুরমা নদীর ওই এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ইকবালের বলে শনাক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান চুনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইকবাল হুসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুদিন ধরে তার সন্ধান মিলছিল না। আজ নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে শনাক্ত করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More
কানাইঘাট সীমান্তে দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫)Read More



Comments are Closed