কানাইঘাটে শ্বশুরবাড়ির লোকজনের হাতে যুবক খুন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে আলোচিত জাহাঙ্গীর আলম (৩০) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) ও তারেক উদ্দিন (২৫)। তাদের কক্সবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১ জুলাই সন্ধ্যায় কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের সুন্দর করুণা দিঘি সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে একটি কাঁচা সড়কে পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তার ভায়রা শামীম উদ্দিন, ডালিম উদ্দিন, নাঈম উদ্দিন, তারেক উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাত ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলমগীর কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা পুলিশের তথ্যমতে, সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানার একটি বিশেষ আভিযানিক দল টানা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি সহায়তায় গত ৫ জুলাই কক্সবাজার থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম উদ্দিন, ডালিম উদ্দিন ও তারেক উদ্দিনকে গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জাহাঙ্গীর আলমকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৭ জুলাই) বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More
কানাইঘাট সীমান্তে দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫)Read More



Comments are Closed