ঢাকা-সিলেট ৬ লেন কাজে ধীরগতি, ৫ বছরে কাজ হয়েছে মাত্র ২১%

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক যোগাযোগ নিশ্চিত করতে নেওয়া ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি ও কাঠামোগত দুর্বলতার চিত্র উঠে এসেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ সমীক্ষায়। মেগা প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হয় ২০২১ সালে। ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প মেয়াদের প্রায় ৮৯ শতাংশ সময় অতিবাহিত হলেও ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ভৌত অগ্রগতি মাত্র ২১ শতাংশে সীমাবদ্ধ রয়েছে। প্রধান কাজগুলোর মধ্যে মূল সড়কের অগ্রগতি ১১.৫০ শতাংশ, সার্ভিসRead More



































