সাংবাদিক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক মো: আফতাব উদ্দিনের সহোদর বিলাল আহমদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১২টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে।
বুধবার রাতে সাংবাদিক আফতাব উদ্দিন জানান, তার ছোট ভাই ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে একটি হাসপাতালে চিকিৎসাশেষে বুধবার রাতেই গ্রামের বাড়িতে নেয়া হয়। বাড়িতে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ যোহর গ্রামের মসজিদে অনুষ্ঠিত হবে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed