নরসিংদীতে সড়কের পাশে ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে নরসিংদী- মদনপুর সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন্য কোনো স্থান থেকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতো। সে মাদক সেবী হওয়ায় আমরাও তাকে সংশোধনের জন্য আমাদের সাথে রাখতাম পাশাপাশি চিহ্নিত মাদককারবারীসহ অপরাধীদের গ্রেপ্তারে তার সহযোগীতা নিতাম। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed