সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
নিহত কালাই মিয়ার (৫৫) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেরার চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কালাই মিয়া চারখাই থেকে অটোযোগে শাহগলি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ ছেড়ে আসা সিলেটমুখি বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়েমোচড়ে যায় এবং ঘটনাস্থলেই কালাই মিয়া মারা যান। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed