সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিশুর বয়স ছিল ৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।
এই শিশুকে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উসর্গে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী- চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬০ জন ল্যাব নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ২১০ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন (যার মধ্যে ২ জন রুবেলা পজিটিভ) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে ল্যাবে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৯০ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন রোগী ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এছাড়া অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, আল হারামাইন হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন। বাকি রোগীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ অন্যান্য উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন।
চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হাম-রুবেলার টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed