গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, জনতার হাতে আটক স্বামী
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগম (৫৫) কে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা।
সোমবার (২৯ জুন) বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামের এ ঘটনা ঘটে।
আটক রিরাজের বাড়ী পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র। আর স্ত্রী দুলালি বেগম তালুক কানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা।
পারিবারি কারণে ম্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দুলালী বেগম। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্নগোপন করার চেষ্টা করলে জনতা ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোর্পদ করে।
স্থানীয়রা জানান, প্রায় ১০/১২ বছর আগে বিরাজ তার স্বাশুড়ী সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিল। এ মামলায় কারাগারে আটক থাকা কালে ন্ত্রী দুলালি বেগম তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর আজ তারই ছুরিকাঘাতে মায়ের মতই স্ত্রী দুালালি বেগমও নিহত হতে হলো।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজ কে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed