সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভা মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল ও মহানগর সদস্য সচিব কিবরিয়া সরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও বিডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীদেরকে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সাথে বিএনপি সরকারের প্রতারণা তুলে ধরতে হবে।
Related News
সিলেটে ট্রিপল মার্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজাহার, বাবুল মিয়াকে আসামী করা হয়নি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে তিনজনকে হত্যার ঘটনায় অবশেষে কোতোয়ালি মডেলRead More
সিলেটে ট্রিপল মার্ডার: সাত্তার দম্পতির জানাযায় মানুষের ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়াRead More



Comments are Closed