জয়পুরহাটে ২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং লক ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম (২৬) একই উপজেলার নাকুড়গাছী গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২), বগুড়ার আদমদিঘী উপজেলার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২৪)।
জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে জেলার পাঁচবিবি থানাধীন লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে- গোপন সূত্রে এ খবর জানতে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ সদস্যরা একটি ডিসকোভার ১১০ সিসি মোটর সাইকেলসহ রবিউল ইসলাম ও নাদিম নামে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে হাতেনাতে আটক করে।
পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুড়গাছী গ্রামে পৃথক অভিযান চালিয়ে টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মোটর সাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি লোহার ‘টি’ আকৃতির মাস্টার চাবিসহ সোহেল রানা নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়। এ চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed