মাদ্রিদে কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের খেতাফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ঢাকা ফ্রুতাস ও তারুণ্য মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে তারুণ্য মাদ্রিদকে পরাজিত করে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান, মনোয়ার হোসেন মনু, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্পেন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সহ-সভাপতি ইউনুস আলী ও আব্দুল আওয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং সুমন হাওলাদার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল, নির্বাচন কমিশনের সদস্য সাঈদ মিয়া, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আলী হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল রানা এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ফ্রুতাস ১৬ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। দলের হয়ে রিপন ৪২ এবং ইয়াছিন ৩৬ রান করেন। তারুণ্য মাদ্রিদের হয়ে কাফি ৪ উইকেট এবং কামিল আহমদ সুবেল ২ উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারুণ্য মাদ্রিদ ১৪ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়। দুই দলের ফিল্ডিং ছিল দর্শকদের জন্য দারুণ উপভোগ্য।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed