সিলেটের ছাত্রলীগের ২ সহ-সভাপতি ঢাকায় গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা তেজগাঁও এলাকার বসুন্ধরা শপিং মল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেটের ২জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কামরাবন্ধ এলাকার হাবিব সারওয়ার আজাদের ছেলে সিহাব সারওয়ার শিপু (২১) ও একই থানার মুদের গাও এলাকার মৃত আমিনুল হকের ছেলে তোফায়েল আহমেদ রয়েল।
পুলিশ জানায়, শিহাব সারওয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি ও তোফায়েল আহমেদ রয়েল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed