বগুড়ায় শিশুকে অপহরণ করে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরের খাদাস গ্রামে শিশু রিফাত কে অপহরণ করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) বেলা ২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় ১১ আসামীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি এড মো. আলী আসগর জানান, ২০১৮ সালে ১৫ জুলাই শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে ৮ বছরের রিফাতকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটে। অপহরণের তিন দিন দিন পর পোয়ালগাছা ভদ্রাবতি ব্রীজের নিচে থেকে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশু রিফাতের পিতা এনামুল হক ১১ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন। ১১ জনের মধ্যে ছয় জন প্রাপ্তবয়স্ক ছিল, এদের মধ্যে মাসুদ রানা মারা গেছেন এবং পলাতক রয়েছেন সেলিম ও সাগর। পলাতক দুই জনসহ আবুল কালাম আজাদ, রাজু মিয়া ও মেহেদী হাসানকে শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।
এছাড়া মামলার এজাহারের সময় আসামি ৫ শিশুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ রায়ে সন্তুষ্ট নিহতের পিতা এনামুল হক ও স্বজনরা।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed