Main Menu

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৯ম সভা বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ হিসেবে ২৬ সদস্যবিশিষ্ট সিন্ডিকেটের এ সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

Manual8 Ad Code

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি গবেষণাগার, কম্পিউটার ল্যাব ও গ্রন্থাগার পরিদর্শন করেন সিন্ডিকেট সদস্যবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে একাডেমিক বই কেনা বাবদ ৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন সিন্ডিকেট সদস্য জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ।

Manual3 Ad Code

বিশ্ববিদ্যালয়ের নবম এই সিন্ডিকেট সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক ড. আশরাফ উদ্দিন আহম্মদ, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউটের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. কে এম রেজাউল করিম, বাংলাদেশ পাট গবেষণা ইনষ্টিটিউটের খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, কৃষিবিদ মোঃ শামীমুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের আহবায়ক কৃষিবিদ ডা. মোঃ সফিউল আহাদ সরদার, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা, কিউসি এন্টারপ্রাইজের (কৃষি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান) স্বত্বাধিকারী ও ন্যাশনালটি কোম্পানির সাবেক পরিচালক এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বাংলার মাটি ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আত্মোৎসর্গকারী ও ত্যাগ স্বীকারকারী সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকার বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ সম্পর্কিত সংবিধি অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ইন্টার্নশিপ লগবুক অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রস্তাব ডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রোপোজাল (ডিপিপি) বিষয়ে অবহিতকরণ এবং উক্ত প্রকল্পের টার্মস অফ রেফারেন্স (টিওআর) বিষয়ে অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন নীতিগত বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code