সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ৪ মাস বয়সী এই শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে ল্যাব কনফার্মড হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ৪১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬৫ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন।
জেলাওয়ারি মৃত্যুর তথ্যে দেখা যায়, সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায় (সন্দেহজনক ৩৬, নিশ্চিত ১)। এরপর সিলেট জেলায় ৩০ জন (সন্দেহজনক ২৮, নিশ্চিত ২), মৌলভীবাজার জেলায় ১১ জন (সন্দেহজনক ১০, নিশ্চিত ১) এবং হবিগঞ্জ জেলায় ৬ জন
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed