জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির উত্তরাঞ্চলের শহর স্টাডেতে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর: ইউরো নিউজ।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি যুবকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটেছে। তবে এ তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্টাডে শহরটি হামবুর্গ শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
এ ঘটনার পরতা স্টাডে পুলিশ ওই এলাকায় বড় পরিসরে অভিযান শুরু করেছে।
এক সতর্কবার্তায় পুলিশ জনসাধারণকে ওই এলাকা ছেড়ে যেতে এবং বাইরে থেকে কাউকে ওই এলাকার প্রবেশ না করার আহ্বান জানিয়েছে।
পুলিশ আরও বলেছে, শুধু সরকারি তথ্য শেয়ার করুন এবং কোনো ধরনের গুজব ছড়াবেন না।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed