Main Menu

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষকদের তালাবদ্ধ রেখে শিক্ষার্থীরা আন্দোলনে

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৬ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তকে একটি ‘প্রহসনমূলক সিদ্ধান্ত উল্লেখ করে এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সুনামগজ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা ৬ দফা দাবী জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে রাজপথে নেমেছে । এরই ধারাবাহিকতায়

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষকদের ভেতরে তালাবদ্ধ রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

হাসপাতাল চালুর সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ ঘোষণার দাবি জানিয়ে ১২ দিন ধরে আন্দোলন করে আসছে তাঁরা। দাবি আদায়ের আন্দোলনে ১২তম দিনে এসে শিক্ষার্থীরা কঠোর আন্দলনে নেমেছেন। কলেজের শিক্ষকদের তালাবদ্ধ রেখে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে হাসপাতাল প্রাঙ্গন মুখরিত করে তুলছে। আন্দোলনকারীদের দাবী, ১২ দিন ধরে শিক্ষার্থীরা ন্যায্যতার ভিত্তিতে আন্দোলন করে আসছে। কিন্তু এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রহসনের ৬টি সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থীদের ন্যায্য দাবী থেকে বঞ্চিত করেছে। তাই মন্ত্রণালয়ের এসব সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক:

Manual2 Ad Code

বুধবার(১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সংযুক্ত হাসপাতালের সার্বিক অবস্থা, চলমান কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি—দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা সভা হয়। সভায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়া কলেজের বিদ্যমান সমস্যা, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সার্বিক অবস্থা উপস্থাপন করেন। প্রকল্প পরিচালক ডা. কামরুজ্জামান হাসপাতাল ভবনের বর্তমান অগ্রগতি, অবকাঠামোগত প্রস্তুতি এবং হাসপাতাল চালুর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। এছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সচল রাখা এবং তাদের দাবি বাস্তবায়নে কলেজ ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং আন্দোলন চলাকালীন সময়ে মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতার বিষয়টি সভায় অবহিত করা হয়। পরবর্তিতে সভায় ৬টি সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্তগুলো হলো—
কলেজের শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষক পদায়নের আদেশ আজকের মধ্যেই জারি করার উদ্যোগ গ্রহণ করা হবে। হাসপাতালের জন্য একজন পরিচালক নিয়োগের আদেশ ১/২ কর্মদিবসের মধ্যে জারি করা হবে। কলেজের জন্য আর ও একটি বাস অনুমোদনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের সীমিত পরিসরে বহির্বিভাগ আগামী ৬ সপ্তাহের মধ্যে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী অক্টোবর থেকে মেডিসিন অন্তবিভাগ এবং ডিসেম্বর মাসের মধ্যে হাসপাতালের অন্তর্বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হবে। হাসপাতালের জনবল সৃষ্টির ও পদায়নের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে দেখভাল করবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষার্থীদের দাবী:
আমরা সুনামগঞ্জ মেডিকেল এর সাধারণ শিক্ষার্থীরা আমাদের অংশগ্রহণ ব্যতীত মন্ত্রণালয় এ অনুষ্ঠিত বৈঠকে গৃহীত প্রহসনমূলক সিদ্ধান্তসমূহকে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করছি এবং আমাদের চূড়ান্ত দাবিসমূহ স্পষ্ট করছি। এছাড়াও ৬ দফা দাবি পেশ করা হয় এই বিবৃতিতে।

দাবিসমূহ হচ্ছে —

আগামী দুই কর্মদিবসের মধ্যে হাসপাতালের ডিরেক্টর নিয়োগ করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের পূর্ণাঙ্গ জনবল নিয়োগ করতে হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে হাসপাতালের আউটডোর চালু করতে হবে। আগামী ছয় সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করতে হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সকল বিভাগের শিক্ষক সংকট দূর করে পদায়ন নিশ্চিত করতে হবে। এই রোডম্যাপ আমরা স্বাস্থ্যমন্ত্রীর সামনে স্বশরীরে পেশ করতে চাই এবং উনার কাছ থেকে এই ব্যাপারে একটি লিখিত নির্দেশনা চাই।

Manual2 Ad Code

এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী থেকে লিখিত নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে ‘জরুরী বিবৃতিতে’ উল্লেখ করা হয়।

Manual3 Ad Code

প্রসঙ্গত, সুনামগঞ্জে একটি আইকোনিক প্রজেক্ট হিসেবে ২০১৮ সালের ৮ নভেম্বর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প (তখনকার সময়ে নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল) একনেকে অনুমোদিত হয়। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। পরে এই ব্যয়ের পরিমাণ আরও বেড়ে যায়। ইতোমধ্যে এই প্রকল্পে সবমিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code