সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে ধলাই নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজ সুব্রত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।সুব্রত পেশায় একজন প্রফেসর ও চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তারা সাদাপাথর ভ্রমণে যান। দুপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বন্ধুদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা সবাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অন্য দুজন কোনোক্রমে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত স্রোতের তোড়ে পানির নিচে তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ামাত্রই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে নদীর তীব্র স্রোত উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। সন্ধ্যে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সুব্রতর কোনো সন্ধান পাওয়া যায়নি।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed