Main Menu

ছবি থেকে ভিডিও বানাবে জেমিনি, এলো গুগলের নতুন ফিচার

Manual6 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম জেমিনিতে নতুন ভিডিও তৈরি ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লিখিত নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করেই ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।

Manual7 Ad Code

গুগলের নতুন জেমিনির উন্নত মডেল ‘জেমিনি অমনি’ টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে সহজেই নতুন কনটেন্ট তৈরি করতে সক্ষম। এর আগে জেমিনিতে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা থাকলেও ভিডিও তৈরির জন্য আলাদা অ্যাপ বা সেবার প্রয়োজন হতো। নতুন আপডেটের ফলে এখন ভিডিও তৈরির কাজও সরাসরি জেমিনির মধ্যেই করা যাবে।

কী কী করা যাবে?

নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা শুধু একটি বর্ণনা লিখেই ভিডিও তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি লেখেন “মহাকাশে ভাসছে একটি বিড়াল”, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বর্ণনার ভিত্তিতে ভিডিও তৈরি করে দেবে জেমিনি।

এ ছাড়া কোনো ভিডিও আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, নতুন কোনো বস্তু যোগ করা, দৃশ্যের উপাদান পরিবর্তন কিংবা নির্দিষ্ট অংশ সম্পাদনার নির্দেশও চ্যাটের মাধ্যমে দেওয়া যাবে।

Manual6 Ad Code

যেভাবে ব্যবহার করবেন

Manual5 Ad Code

ভিডিও সম্পাদনার জন্য প্রথমে জেমিনিতে একটি ভিডিও আপলোড করতে হবে। এরপর কী ধরনের পরিবর্তন চান, তা লিখে জানাতে হবে। নির্দেশনা পাওয়ার পর জেমিনি কিছুক্ষণের মধ্যেই সম্পাদিত ভিডিওর প্রিভিউ দেখাবে। ফলাফল সন্তোষজনক হলে ব্যবহারকারী সেটি ডাউনলোড করতে পারবেন।

ফিচারটি স্মার্টফোনের জেমিনি অ্যাপ এবং ওয়েব সংস্করণ উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।

আরও বাস্তবসম্মত ভিডিও

গুগলের দাবি, জেমিনি অমনি আলো, ছায়া এবং বাস্তব জগতের বিভিন্ন গতিবিধি আরও নিখুঁতভাবে অনুকরণ করতে পারে। ফলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিওগুলো আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও বাস্তবসম্মত দেখাবে।

নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা

এআই-নির্মিত ভিডিওর অপব্যবহার রোধে প্রতিটি ভিডিওতে ‘সিন্থ আইডি’ নামে একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত থাকবে। এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না।

প্রাথমিকভাবে গুগলের এআই প্রিমিয়াম গ্রাহক এবং নির্দিষ্ট ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

Manual3 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code