হাম-উপসর্গে সিলেটে আরেক শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই সময়ে নতুন করে আরও ৫৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বয়স ৭ মাস। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
এই শিশুকে নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এরমধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উসর্গে মারা গেছেন।
এদিকে সিলেট বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ২৮২ জন রোগী।
« সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক (Previous News)
(Next News) হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭১২ »
Related News
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।Read More
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed