Main Menu

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর কালিবাড়ী মোড় এলাকায় পিকআপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি তরুণ ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান (৩০) নিহত হয়েছেন।

এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী সেতু ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ওয়াহিদ হাসান জোহান ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে। এছাড়া তিনি ফরিদপুর শহরের বন্ধন স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত ক্রিকেটার ছিলেন।

Manual5 Ad Code

পাংশা মডেল হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী কালীবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পাংশা হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী থেকে একটি পিকআপ গাড়ি মুরগি আনতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রাজবাড়ীর কালুখালীতে বেড়ানো শেষে মোটরসাইকেলে তরুণ ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান এবং তাঁর স্ত্রী সেতু ইসলাম ফরিদপুরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে রাজবাড়ীর চন্দনী কালিবাড়ী মোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক ওয়াহিদ হাসান জোহান নিহত হন।

Manual8 Ad Code

পাংশা মডেল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক জোহানের লাশের সুরতহাল শেষে বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুরুতর আহত তাঁর স্ত্রীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code