সিলেটে ৩ অনলাইন জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট ধানাধীন এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বাঁশবাড়ি এলাকার একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও চারটি খাতা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর এয়ারপোর্ট থানাধীন বাঁশবাড়ি রংধনু এলাকার ফজলু মিয়ান পুত্র টুটুল আহমেদ (৩২), একই এলাকার আব্দুল মজিদের পুত্র তারেক আহমেদ (২৮) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার খিদ্দরপুর গ্রামের মৃত লাল মাহমুদের পুত্র মো. শাহাজ উদ্দিন (৩৫)।
র্যাব সূত্র জানিয়েছে, অভিযান চলকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে খেলায় যুক্ত এবং কমিশনভিত্তিক অর্থ উপার্জন করার কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাইবার নিরাপত্তা আইনের মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আটককৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed