৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: একীভূত হওয়া শরীয়াহ্ভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে এ বিষয়ে তিনি কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একইসঙ্গে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাবের ক্ষেত্রেও ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক উত্তোলন করা যাবে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।
তবে বিশেষ কিছু ক্ষেত্রে আমানতকারীদের জন্য বড় ছাড় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কিডনি ডায়ালাইসিস, ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত আমানতকারী এবং যারা হজের উদ্দেশ্যে সঞ্চয় করেছিলেন, তাদের জন্য বিশেষ মানবিক ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
একইসঙ্গে বহুল আলোচিত ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬’ এর একটি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি জানান, ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই বিতর্কিত ধারাটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
Related News
আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহকরা
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন শুরুRead More
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখারRead More



Comments are Closed