সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়াল।
সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম ।
মারা যাওয়া তিন মাস ১৮ দিন বয়সী শিশু লক্ষণের মৃত্যু হয়। শিশুটি সিলেট নগরীর বাসিন্দা ভানু দাশের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮৬ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
Related News
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed