বিশ্বনাথে গাছ থেকে পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে পাশের ঘরের পাকা ছাদের ওপর পড়ে আঘাত প্রাপ্ত হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেRead More



































