হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ির দুই ব্যক্তির মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। তখন উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে লোকজন দুইভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
Related News
হবিগঞ্জের বরের স্বর্ণালংকার নিয়ে উধাও রংপুরের কনেপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক যুবক।Read More
হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগ নেতা ও সাবেকRead More



Comments are Closed