Main Menu

এআই পেন্ডেন্ট আনছে মেটা, পাওয়া যাবে যেসব সুবিধা

Manual6 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগামী বছর নতুন ধরনের একটি এআই পেন্ডেন্ট ডিভাইসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। হার্ডওয়্যার বিভাগে লোকসান কমানো এবং এআই-চালিত ওয়্যারেবল প্রযুক্তির পরিধি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তাদের অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ হিসেবে এই ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ নামে নতুন একটি সেবাও চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, মেটার ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক অভ্যন্তরীণ মেমোতে এ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

মেটার নতুন এআই পেন্ডেন্টকে একটি ‘অলওয়েজ-অন’ কনটেক্সট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করা হচ্ছে। এতে থাকতে পারে-

* আশপাশের কথোপকথন রেকর্ড করার সক্ষমতাসম্পন্ন মাইক্রোফোন সিস্টেম

* কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে লিখিত রূপে (ট্রান্সক্রিপশন) রূপান্তরের সুবিধা

* দীর্ঘ আলোচনার সংক্ষিপ্ত সারাংশ তৈরির ফিচার

Manual1 Ad Code

* ইমেইল, ক্যালেন্ডার ও অন্যান্য ডিজিটাল তথ্যের সঙ্গে সমন্বয় করে প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ

* গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেওয়া ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার সুবিধা

* ছোট আকারের, স্ক্রিনবিহীন ডিজাইন, যা গলায় পেন্ডেন্ট হিসেবে বা ক্লিপ আকারে ব্যবহার করা যাবে।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি মূলত মেটার অধিগ্রহণ করা এআই স্টার্টআপ ‘লিমিটলেস’এর প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির আগের পেন্ডেন্ট ডিভাইস ব্যবহারকারীর কথোপকথন রেকর্ড করে ট্রান্সক্রিপ্ট ও সারাংশ তৈরির সুবিধা দিত।

Manual4 Ad Code

মেটা ইতোমধ্যে এসিলরলুক্সোটিকা-র রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের এআই-চালিত স্মার্ট গ্লাস বাজারজাত করছে। নতুন এআই পেন্ডেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ওয়্যারেবল পণ্যের পরিসর আরও সম্প্রসারণ করতে চায়।

Manual5 Ad Code

এদিকে মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে। একই সময়ে বিভাগের আয় ছিল প্রায় ৪০২ মিলিয়ন ডলার।

মেটা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় এক কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। নতুন পণ্য উন্মোচন এবং আরও বেশি দেশে বাজার সম্প্রসারণের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, মেটা ২০২৫ সালের শেষ দিকে এআই ওয়্যারেবলস স্টার্টআপ ‘লিমিটলেস’ অধিগ্রহণ করে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ওই প্রতিষ্ঠানের কথোপকথন রেকর্ড ও ট্রান্সক্রিপশন প্রযুক্তিই মেটার নতুন এআই পেন্ডেন্ট তৈরির মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code