যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্রে মার্কিন বিমান হামলার জবাবে শুক্রবার (২৬ জুন) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই আক্রমণ চালায়।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মিথ্যা অজুহাতে ইরানে আঘাত হেনে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এই মার্কিন আগ্রাসনের জবাবেই তারা পাল্টা আঘাত এনেছে।
তেহরান আরও হুঁশিয়ারি দিয়ে বলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানের পরবর্তী প্রতিরোধ আরও ব্যাপক ও ভয়াবহ রূপ নেবে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি ছিল, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতেই তারা ইরানের ড্রোন ও মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed