সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৯ জুন) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ার মূল পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। যেখানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নৃহী রায়হান, তানভীর আহমদে, ফয়সাল বাদশা প্রমুখ।
মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed