এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর-ঘড়ি ব্যবহারে নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ। নির্দেশনায় নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ক্যাসিও ব্র্যান্ডের ঋী-৮২ গঝ, ঋী-১০০ গঝ, ঋী-৫৭০ গঝ, ঋী-৯৯১ গঝ, ঋী-৯৯১ ঊঢ, ঋী-৯৯১ ঊঝ, ঋী-৯৯১ ঊঝ চষঁং এবং ঋী-৯৯১ ঈড ব্যবহার করতে পারবে। এসব ছাড়াও একই ধরনের সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।
এছাড়া পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় দেশের সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান-প্রদান, জরুরি যোগাযোগ এবং সার্বিক সমন্বয়ের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা এবং পড়াশোনার পাশাপাশিRead More
সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন
Manual3 Ad Code সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেটRead More



Comments are Closed