সিকৃবিতে শিক্ষার্থীদের জন্য সাইকেলের গ্যারেজ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শহীদ জিয়া হলে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মত সাইকেলের গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এ গ্যারেজ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সাইক্লিং যেমন চমৎকার একটি ব্যায়াম, তেমনি এটি পরিবেশবান্ধব বাহন। “পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই গ্যারেজটি সাইকেল ব্যবহারকারী শিক্ষার্থীদের নিরাপদ পার্কিং, মেরামত ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি হলে সাইকেল রাখার গ্যারেজের ব্যবস্থা করা হবে।
উদ্বোধন শেষে অতিথিরা গ্যারেজের বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন এবং উদ্যোগটির সফলতা কামনা করেন।
Related News
অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা এবং পড়াশোনার পাশাপাশিRead More
সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন
Manual8 Ad Code সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেটRead More



Comments are Closed