পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ইসলাম ওই গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে আবু ইসলাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং আকাশে বজ্রসহ তীব্র মেঘগর্জন দেখা দেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বজ্রপাতে আবু ইসলাম নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
Related News
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনেRead More
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More



Comments are Closed