র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা শাবিপ্রবি উপাচার্যের
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসে র্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানে থাকবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ। তোমাদের একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর।’
উপাচার্য বলেন, ‘সিনিয়র কারও দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সাথে সাথে প্রক্টরসহ প্রশাসন সংশ্লিষ্টদের জানাবে। এমনকি যেকোনো প্রয়োজনে তোমরা সরাসরি আমাকেও ফোন করতে পারো। আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্ট্রারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা এবং পড়াশোনার পাশাপাশিRead More
সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন
Manual3 Ad Code সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেটRead More



Comments are Closed