দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ২৪৯ টাকা, নতুন দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম কমেছে ৪ হাজার ৪৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা, নতুন দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে, গত ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।
মাত্র দুই দিনের ব্যবধানে আবার দাম কমায় বাজারে স্বর্ণের দামে নতুন করে সমন্বয় দেখা যাচ্ছে।
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed