Main Menu

সিলেটে হাম-উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়েসি এ শিশু সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৬২ জন হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগজুড়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন। তাদের মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে মারা গেছেন।

সিলেটের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। একই সাথে শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Share





Related News

Comments are Closed