তাহিরপুরে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংসার হাওরে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৫) নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
শনিবার (২৭ জুন) ভোর রাতে তাহিরপুর উপজেলার সংসার হাওরে এ আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, নজির হোসেন আখঞ্জী একজন কয়লা শ্রমিক। ভোররাতে নৌকা ভর্তি কয়লা নিয়ে সংসার হাওরের মধ্যদিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হাওরে হঠাৎ বজ্রপাত হলে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নজির নৌকার খোলা অংশে অবস্থান করছিলেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে রক্ষা পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান পরে এই বিষয়টি পুলিশকে অবহিত করেন।
তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।
Related News
সুনামগঞ্জে সৎ মেয়েকে নদীতে ফেলে খুন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে সতীনের মেয়েকে নদীতে ফেলে খুনের অভিযোগে সৎ মাকেRead More
তাহিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, ৩২ জনের নামে মামলা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে রামদা দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা-শরীরেরRead More



Comments are Closed