শ্রীমঙ্গলে প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সংকটের এই সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হলেও অবশিষ্ট অংশ মাটি, নদী ও সমুদ্রে জমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবেশবাদী সংগঠন ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’ একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে।
রবিবার (২৮ জুন) দুপুরে শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে প্লাস্টিকের দীর্ঘস্থায়ী প্রভাব, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও সমাজের করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও বাস্তবায়নে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা করা হবে। পাশাপাশি প্লাস্টিক দূষণ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed