সিলেটের নতুন জেলা প্রশাসক মু: রেজা হাসান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু: রেজা হাসান। বর্তমান কর্মস্থল কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু: রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত ডিসি মু: রেজা হাসান দ্রুতই সিলেটে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব মিস রোজী আক্তার কে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
Related News
৮ বছর পর ‘বকেয়া বিল’ দেখিয়ে প্রিপেইড মিটার লক, গ্রাহকের ক্ষোভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ বিভাগের সুরমা গেইট বাইপাস কার্যালয়ের বিরুদ্ধে একটিRead More
সিলেটে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজারRead More



Comments are Closed