সিলেটে হামের উপসর্গে নিয়ে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ সদরে। শিশুটি বুধবার রাতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৭৮ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হামে ৪ জন ও বাকিরা উপসর্গে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ল্যাব টেস্টে নতুন করে কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৪ জন সন্দেহভাজন হাম রোগীকে ভর্তি করা হয়েছে। এদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭২ জন রোগী চিকিৎসাধীন।
Related News
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিতRead More



Comments are Closed