Main Menu

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ইনামবাঐ (শেখের গাঁও) গ্রামে পুকুরের পানিতে ডুবে তাকরিম চৌধুরী (সাড়ে ৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা দুলাল চৌধুরীর ছেলে।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, ২৮ জুন (রোববার) দুপুরে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খুঁজেও তার সন্ধান না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিন রাত ১০টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code