গ্রাহকদের সুখবর দিল ইসলামী ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক গত কয়েকদিনে মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছেন তারা বিনা চার্জে তা পুনরায় চালু করতে পারবেন।
সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এতে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই পাবেন।
এছাড়া হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসলামী ব্যাংক।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামী ব্যাংকের সব শাখা ও উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন বা ঠিকানার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে হিসাব পুনরায় চালু করতে উৎসাহ দিতে বলা হয়েছে।
Related News
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিতRead More
আগামি শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবারRead More



Comments are Closed