কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) এর নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। রোববার দুপুরে কাটাবিল গ্রামে ধলাই নদী থেকে পরিবারের লোকজন তামিমের নিথর দেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়ির সামনে গ্রামীন সড়কের সংস্কার কাজ করা দেখছিল শিশু তামিম ইকবাল। এসময় তার শরীরে কাঁদা ছিটিয়ে পড়লে তামিম ঘরে গিয়ে পরনের টিশার্ট খুলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারসহ পুরোগ্রামবাসী সারারাত খোঁজাখুঁজি করেও শিশু তামিমের কোন সন্ধান পাননি। রোববার দুপুরে ধলাই নদীতে তার নিথর দেহ পাওয়ার পর উদ্ধার করা হয়।
আদমপুর ইউপি সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন বলেন, আমাদের সংবাদ জানালে পুলিশ সরেজমিনে পাঠিয়ে প্রয়োজনে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed