বিশ্বনাথে গাছ থেকে পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে পাশের ঘরের পাকা ছাদের ওপর পড়ে আঘাত প্রাপ্ত হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ‘মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
এদিকে দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় ভুরকী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed