সিলেটে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।
এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ (৪৫)-কে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার মৃত শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে তিনি নগরীর কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-১-এ বসবাস করতেন।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed