জাপানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে।
বার্তা সংস্থা আনাদোলুরের প্রতিবেদনে বলা হয়, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সংস্থাটি আরও জানায়, জাপানের ৭ স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা তুলনামূলকভাবে মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। তবে,এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএস জিওলজিক্যাল সার্ভেও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। এছাড়া এর কেন্দ্রস্থল ইয়োকোশিবার প্রায় ৪ কিলোমিটার (২ দশমিক ৪৮ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫৬ কিলোমিটার (৩৪ দশমিক ৭ মাইল) গভীরে অবস্থিত বলে শনাক্ত করেছে সংস্থাটি।
এর আগে বৃহস্পতিবারও (২৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ করা হয়। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed