গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে নদী সংলগ্ন খেওয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তুলে আনে। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মরদেহটিতে পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহেরRead More



































