কুলাউড়ায় সড়কের ওপর বালু রাখায় ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কের ওপর রাখা অবৈধ বালু জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, সওজের সড়কের ওপর বালু রাখার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
প্রশাসনের জানিয়েছে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিংবা সরকারি সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed