ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পড়ে বালুবাহী একটি ট্রলি খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় মোহাম্মদ নাঈম (২৫) নামে ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির হেলপার মোহাম্মদ আল আমিন (১৪) গুরুত্বর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত সরমুল্লাজি ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রলি আয়রন ব্রিজটির উপর দিয়ে চর মোল্লাদি গ্রামের দিকে যাচ্ছিল। ট্রলিটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ মাঝখানের অংশ ভেঙে খালে পড়ে যায়। এসময় ট্রলির চালক ও হেলপার গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাঈমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত হেলপার আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরো অনেক জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্য়কর কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এদিকে দুর্ঘটনার পর ব্রিজটির মাঝখান ধসে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed